• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নোয়াখালীর চাটখিলে ভুমি নিয়ে বিরোধ, আহত ৪, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

নোয়াখালীর চাটখিল উপজেলায় জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে ৪ জনের উপর হামলার ঘঠনা ঘটেছে৷। একজনের অবস্থা আশংকাজনক। পুলিশ ২ আসামীকে গ্রেফতার করেছে।

সোমবার ( ১১ই মার্চ) সকাল ৯টার দিকে চাটখিল পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের সুন্দরপুর আবদুল কাদের মৌলভী বাড়িতে এই হামলার ঘঠনা ঘটে।

হামলায় মারাত্মক আহত হয় নুরুল ইসলাম (৪২) রাজু আহমেদ (৩০) ছকিনা আক্তার (৩২) তাসলিমা আক্তার (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিবেদ চলে আসছিলো নুরুল ইসলাম ও তার পাশ্ববর্তী বাড়ীর কিছু লোকজনের সাথে। তারই রেশ ধরে গতকাল সকালে মৌলভী বাড়ীর মনির, জাকির, বাবুল, হৃদয়, রিয়াজ, শাকিলেে নেতৃত্বে ১০-১২ জন মিলে নুরুল ইসলাম ও তার পরিবারের উপর হামলা চালায়। হামলায় আহতদের দ্রুত নোয়াখালী ২৫০ সহ্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক জানান, এঘটনায় মামলা রুজু করা হয়েছে, পুলিশ অভিযান চালিয়ে মনির এবং হৃদয় নামে ২ আসামীকে গ্রেফতার করেছে। বাকিরা পলাতক রয়েছে, দ্রুতই তাদের গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০