• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

চীনে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ আগস্ট, ২০২১

এনবি নিউজ : ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চীনে। গত ১০ দিনে তিন শতাধিক মানুষ এ ভ্যারিয়েন্টে নতুন করে শনাক্ত হয়েছেন। দেশটির ১৫টি প্রদেশ এবং পৌরসভায় করোনা শনাক্ত হওয়ায় ভাবিয়ে তুলছে সরকারকে।

চীনের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোর শিরোনামে সম্প্রতি জায়গা করে নিচ্ছে ডেল্টা। এই ভ্যারিয়েন্ট হু হু করে বাড়ছে বিভিন্ন প্রদেশে। সংক্রমণের কারণে কয়েক লাখ মানুষকে করোনা পরীক্ষা করা হচ্ছে। একইসঙ্গে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করেছে সরকার। এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে চীনের সব নাগরিককে করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে কিনা। তবে সরকারের দাবি, চীনে এ পর্যন্ত একশ ৬০ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে ।

এদিকে হুনান প্রদেশের কেন্দ্রীয় ঝুঝোউ শহরে সোমবার ১২ লাখ বাসিন্দাকে কঠোর বিধিনিষেধের আওতায় বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী তিন দিনের জন্য ওই শহরে লকডাউন জারি করা হয়েছে। সরকারি এক বিবৃতিতে জানায়, এই সময়ে সময়ে গণহারে লোকজনের করোনা পরীক্ষা এবং ভ্যাকসিন কার্যক্রম চালানো হবে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানের কাঁচাবাজার থেকে করোনার উৎপত্তি ঘটে। এরপর মহামারিতে রূপ নিয়েছে কোভিড-১৯। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪২ লাখ ৪৪ হাজার-এ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১