• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

দেশে ভ্যাকসিন নিতে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজঃ করোনাভাইরাসের টিকা নিতে দেশে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন।

আজ শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা এ তথ্য জানান।

আগামীকাল ৭ ফেব্রুয়ারী সকাল থেকে রাজধানীর ৪৩টি সরকারি হাসপাতালসহ সারাদেশে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে।

নাসিমা সুলতানা  বলেন, সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনে এখন যে জটিলতা হচ্ছে ধীরে ধীরে তা কেটে যাবে।

পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জানুয়ারি মাসে যারা টিকা নিয়েছেন তাদের কারও সেভাবে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই বিভ্রান্ত হওয়ার কোন কারন নেই।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০