• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

আইনের শাসন যেন ব্যাহত না হয় আইনজীবীদের সেদিকে খেয়াল রাখতে হবে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের শাসন যেন ব্যাহত না হয় আইনজীবীদের সেদিকে খেয়াল রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির স্মৃতিফলক ও ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রবীণদের স্মৃতি ফলক দেখে নতুনরা অনুপ্রেরণা পাবে এবং তাঁদের আদর্শে নিজেকে চালিত করবে। করোনাভাইরাসের সময় ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে ভার্চুয়াল কোর্টের সেবা পেয়েছে দেশবাসী।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিনিয়র জেলা জজ ও দায়রা জজ মো. আতাবুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আল মাহমুদ সাগর ও রিক্রেয়শন সম্পাদক অ্যাড. বিল্লাল হোসন। এ সময় বিচারকসহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১