• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রোমাঞ্চকর ম্যাচে জয় পেল না ম্যানইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

নিজেদের মাঠে এভারটনের বিপক্ষে শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র করলো ম্যানচেস্টার ইউনাইটেড। দুইবার ঘুরে দাঁড়িয়েও জয়ের সম্ভাবনা তৈরি করা ইংলিশ জায়ান্টরা।

ওল্ড ট্রাফোর্ডে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এদিনসন কাভানি ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ইউনাইটেড ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আবদুলাই দুকুরে ও হামেস রদ্রিগেস। স্কট ম্যাকটমিনে স্বাগতিকদের ফের এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ডমিনিক ক্যালভার্ট-লুইন।

প্রথমার্ধে গোলের উদ্দেশে ইউনাইটেডের সাত শটের দুটি ছিল লক্ষ্যে, দুটিতেই মেলে সাফল্য। এই সময়ে এভারটন শট নিতে পারে কেবল একটি।

এই ম্যাচ জিতে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলার সুযোগ ছিল ইউনাইটেডের সামনে। কাজে লাগাতে পারল না তারা। গত নভেম্বরে প্রথম দেখায় এভারটনের মাঠে ৩-১ গোলে জিতেছিল দলটি।

২৩ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

এ টি / নিউজ ডেস্ক


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০