• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

মিয়ানমার: বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলা চালানো পুলিশ ইউনিটকে প্রশিক্ষণ দিয়েছিল ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

নিউজ ডেস্ক : জানা গেছে, মিয়ানমারের বিশেষ পুলিশ ইউনিটকে জনসমাগম নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।

গত সপ্তাহে দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলা চালানোর অভিযোগ উঠেছে এই বাহিনীর বিরুদ্ধে। গণতন্ত্রের দাবিতে মিয়ানমারে উত্তেজনা বিরাজ করছে। দেশটির রাজপথে হাজার বিক্ষোভকারীদের সামনে ক্রমেই মারমুখী হচ্ছে সামরিক সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্য দ্য গার্ডিয়ান থেকে জানা যায়, ইইউ সহায়তা প্রকল্প মাইপলের আওতায় মিয়ানমারের পুলিশকে ভিড় বা জনসমাগম সামাল দেওয়ার একটি ম্যানুয়াল তৈরিতে সাহায্য করেছিল ইউরোপীয় পুলিশ। ২০১২ সালে শুরু হওয়া এই প্রকল্পে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত পুলিশকে প্রশিক্ষণ ও আধুনিকায়নের যন্ত্র সরবরাহ করা হয়েছিল। এর পাশাপাশি ‘আন্তর্জাতিক সেরা অনুশীলন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা’ দেখানোর প্রশিক্ষণের বিষয়টিও ছিল ওই প্রকল্পে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থান হওয়ার পর প্রকল্পটি বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়ন। প্রশিক্ষণ পাওয়া এই পুলিশ সদস্যরা সেনা শাসন বিরোধী বিক্ষোভকারীদের দমন করতে জলকামান, রবার বুলেট ও তাজাগুলি ব্যবহার করেছে। এই ইউনিটের এক পুলিশ কর্মকর্তাকে মঙ্গলবার নেপিদুতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে অস্ত্র তাক করতে দেখা গেছে। তার ওই ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১