• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৌদি আরব – ইরানের পঞ্চম পর্বের আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

এনবি নিউজ ডেস্ক : ইরান এবং সৌদি আরব ইরাকের রাজধানী বাগদাদে বৈঠক করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে এটা ছিল পঞ্চম পর্বের আলোচনা।

ইরানের নিরাপত্তা বাহিনী ঘনিষ্ঠ নিউজ পোর্টাল নুরনিউজের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, আলোচনায় ইরানের শীর্ষ নিরাপত্তা কাউন্সিল এবং সৌদি আরবের গোয়েন্দা প্রধান খালিদ বিন আলি আল হুমাইদান অংশ নেন। তবে কবে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে খবরে সেটা প্রকাশ করা হয়নি।

দ্বিপাক্ষিক আলোচনা আঞ্চলিক উত্তেজনা কমাতে পারে বলে আশা প্রকাশ করলেও বড় কোনো অর্জন নিয়ে কোনো পক্ষ কিছু বলতে পারেনি।
খবর অনুসারে, বৈঠকে ইতিবাচক পরিবেশে কিভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা যায় তা নিয়ে আলোচনা হয়। এই বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনার পথ তৈরির সম্ভাবনার কথা বলা হয়েছে।

২০১৬ সালে শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের জেরে ইরানের রাজধানী তেহরানের সৌদি দূতাবাসে আক্রমণ করে একদল জনতা। এরপর সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি আরব- ইরানের মধ্যে এই পাঁচ ধাপের আলোচনার একমাত্র দর্শনীয় ফল হলো— জেদ্দায় অবস্থিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন- (ওআইসি) এর ইরানের প্রতিনিধির দপ্তর পুনরায় খোলা হয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০