• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৭ জুলাই, ২০২২

এনবি নিউজ : গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানির জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

আজ ১৭ জুলাই রবিবার মামলাটি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। সে মোতাবেক রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল অভিযোগ গঠন শুনানি শেষ করেন।

অপরদিকে, খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকায় তার অপর আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। পরে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আলী হোসেন আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করা হয়।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১