• শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ডি-৮ বৈঠকে জ্বালানি সহযোগিতা বাড়াতে সম্মত রাষ্ট্রগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ জুলাই, ২০২২

এনবি নিউজ : জ্বালানি সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ডি-৮ সদস্য রাষ্ট্রগুলো। এজন্য জোটটির জ্বালানিমন্ত্রীদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের হাইব্রিড বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

২০তম এ সম্মেলনে তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চুয়ালি অংশ নেন। এছাড়া অংশ নেন তিন জন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দুজন প্রতিনিধি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানিমন্ত্রীদের বৈঠকের তারিখ এখনও ঠিক হয়নি। জোটের সচিবালয় এটি ঠিক করবে।

ইরান থেকে তেল আমদানির বিষয়ে তিনি বলেন, ওই দেশ থেকে আমদানির ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। আমরা সেগুলো মেনে চলি।

‘বাণিজ্য ক্ষেত্রে ডি-৮ সম্মত হয়েছে যে, আগামী অক্টোবর থেকে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন হবে।’

গত ২৫ বছরে আটটি দেশের আন্তঃবাণিজ্যের পরিমাণ ১৪০০ কোটি ডলার থেকে ১২ হাজার ৯০০ কোটি ডলারে উন্নীত হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশগুলোর মধ্যে বাণিজ্য প্রতিবন্ধকতা বেশি। এখন একটি সমঝোতায় পৌঁছানো গেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর ডি-৮ চেয়ারম্যানশিপ মিসরের কাছে হস্তান্তরের কথা ছিল। কিন্তু মিসরের অনুরোধের কারণে বাংলাদেশ আরও এক বছর চেয়ারম্যান থাকবে এবং অন্য দেশগুলোও এতে আপত্তি করেনি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১