• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ইউক্রেনে ৬০ লাখ পরিবার বিদ্যুৎবিহীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : গত সপ্তাহে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে এখনও ইউক্রেনের ৬০ লাখ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার নিজের রাত্রিকালীন ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘আজ সন্ধ্যা থেকে কিয়েভ-সহ অধিকাংশ অঞ্চলেই বিদ্যুৎ নেই।’

তবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে থাকা পরিবারের সংখ্যা বুধবার থেকে অর্ধেক কমে গেছে বলে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু শীত জেঁকে বসার এ সময়টিতে লাখ লাখ পরিবার বিদ্যুৎ, পানি ও উত্তাপ ছাড়া দিন কাটাচ্ছে।’

জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের বহু বাসিন্দা ’২০ থেকে ৩০ ঘণ্টা ধরে’ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। খবর বিবিসির।

হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অন্য এলাকাগুলো হচ্ছে দক্ষিণের ওদেসা, পশ্চিমের লভিভ এবং মধ্যাঞ্চলের ভিনিৎসিয়া ও নিপ্রোপেত্রোভস্ক।

সবাইকে অল্প পরিমাণ বিদ্যুৎ খরচ করে এমন যন্ত্রপাতি ব্যবহারের পরামর্শ দিয়ে জেলেনস্কি বলেন, ‘বিদ্যুৎ চলে না যাওয়ার অর্থ এই নয় যে সমস্যা শেষ হয়ে গেছে। আপনার বাসায় বিদ্যুৎ থাকার অর্থ এই নয় যে আপনি একসঙ্গে বেশ কয়েকটি শক্তিশালী বৈদ্যুতিক যন্ত্র ছেড়ে রাখবেন; অনুগ্রহ করে তা করবেন না। এই শীতটা আমাদের কষ্ট করতে হবে। এই শীতের কথা আমাদের সবার মনে থাকবে।’

এদিকে, ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিশ সুমাইহাইল বলেছেন, হামলা সত্ত্বেও দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ অবকাঠামোর মধ্যে সংযোগ পুনর্স্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে পানি সরবরাহ ব্যবস্থা, উত্তাপ সরবরাহ কেন্দ্র, হাসপাতাল ও জরুরি সেবা বিভাগ উল্লেখযোগ্য।

কিন্তু ইউক্রেনের প্রত্যেকটি অঞ্চলে সাধারণ মানুষের নিয়মিত লোডশেডিংয়ের মুখোমুখি হওয়া অব্যাহত আছে বলে তিনি জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১