• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

কেন্দ্রে হট্টগোলের অভিযোগে ৩ কাউন্সিলর প্রার্থী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : আজ সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র হট্টগোল করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিনের নির্দেশে  তিন কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়েছে।

আটকৃত প্রার্থীরা হলেন- ৮ নম্বর ওয়ার্ডের ঢেড়শ প্রতীকের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক, গাজর প্রতীকের আব্দুল খালেক, উটপাখি প্রতীকের রফিকুল আলম ফারুক ও ভোটার মোহাম্মদ আরজু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রে ভোটারদের সঙ্গে হট্টগোল করেন ওই তিন কাউন্সিলর। তাদের একাধিকবার সর্তক করা হলেও তা না মানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের আটক করা হয়। ভোট গ্রহণ শেষ হলে তাদের ছেড়ে দেওয়া হবে।

৫ম ধাপে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচন সকাল ৮টায় শুরু হয়েছে; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

৯টি ওয়ার্ডে কাউন্সলর পদে ৪০ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ১২টি ভোট কেন্দ্রে ইভিএমে ২৫ হাজার ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত রফিক উদ্দিন ভুইয়া এবং বিএনপি মনোনীত এএফএম আজিজুল ইসলাম পিকুল অংশ নিয়েছেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০