• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষায় প্রথম দিনেই ১৭ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

এনবি নিউজ : দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন মোট অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ১৯২ জন পরীক্ষার্থী।

আজ রবিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোলরুমের তথ্যমতে, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের ৪ হাজার ২২২ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১ হাজার ৬০৭ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের ১ হাজার ৭২০ জন, বরিশাল শিক্ষা বোর্ডের ১ হাজার ২৬ জন, সিলেট শিক্ষা বোর্ডের ৯৪০ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ২ হাজার ২৪৬ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ২ হাজার ৬১৮ জন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৯৭৮ জন এবং যশোর শিক্ষা বোর্ডের ১ হাজার ৮৩৪ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৫ লাখ ৮ হাজার ৮১৯ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ জন। আর অনুপস্থিত ১৭ হাজার ১৯২ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ১৪।

এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার হয়েছে চার জন পরীক্ষার্থী।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০