• রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৫ এপ্রিল সোমবার থেকে কেবিনে আছেন।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমকে বলেন, শনিবারের দিকে ম্যাডামের জ্বর আসে। শরীরে ব্যথাও ছিল। নমুনা পরীক্ষা করতে দিলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর ৫ এপ্রিল থেকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন। কেবিনেই আছেন তিনি।

বাংলাদেশের অসংখ্যা জনপ্রিয় সিনেমার নায়িকা কবরী। ১৯৯৪ সালে ‘সুতরাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।

কবরী সিনেমা প্রযোজনার পাশাপাশি গত বছর সর্বশেষ নির্মাণ শুরু করেন অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’। সরকারি অনুদানের এ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তিনি নিজেই। তবে ছবির কাজ এখনো শেষ করতে পারেননি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১