• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মারাকানা স্টেডিয়াম পেলের নামে হচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের নাম পরিবর্তন হচ্ছে না। বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি ও ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপজয়ী পেলের নামে স্টেডিয়ামটির নামকরণ করার কথা থাকলেও বিতর্কের জেরে তা আর হচ্ছে না।

কয়েক সপ্তাহ আগেই রিও ডি জেনেরোর রাজ্যসভার ভোটে সিদ্ধান্ত হয় যে মারাকানা স্টেডিয়ামের নাম বদলে ‘কিং পেলে স্টেডিয়াম’ রাখা হবে। এরপর থেকে অনেক ভক্ত-সমর্থক এর বিরোধিতা করেছিলেন। তাদের দাবি ছিল, রাজ্যের বাইরের কারও নামে এ বিখ্যাত স্টেডিয়ামের নামকরণ করা ঠিক হবে না। ফলে তাদের দাবি মেনে নিয়ে নাম পরিবর্তন থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

১৯৫০ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের আয়োজক হিসেবে মারাকানা স্টেডিয়ামের বিশেষ পরিচিতি রয়েছে। সবশেষ ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে এই স্টেডিয়ামটিতে।

১৯৪০ সালে একবার রিও ডি জেনেরোর সাংবাদিক মারিও ফিলহোর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়। কেননা এটি বানানোর ক্ষেত্রে তারই অবদান ছিলো সবচেয়ে বেশি। তবে মানুষ এটিকে মারাকানা স্টেডিয়াম নামেই ডেকে থাকে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০