• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বাংলায় টুইট করে যা লিখলেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

এনবি ডেস্কঃ আজ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে পরাক্রম দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এ দিনই কলকাতায় যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কলকাতায় যাওয়ার আগেই ইংরেজির পাশাপাশি বাংলাতেও টুইট করেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে টুইটারে মোদি লেখেন, ‌‘পশ্চিমবঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব।’

অন্যদিকে আজ সকালেই টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নেতাজি স্মরণে রাজারহাটে একটি সৌধ গড়বে রাজ্য সরকার। পাশাপাশি নেতাজির নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এ টি/ ২৩ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১