• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগামী মাসে পুতিনের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ মে, ২০২১

এনবি নিউজ : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে তাঁর ইউরোপ সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার প্রত্যাশা করছেন। হোয়াইট হাউসে গতকাল মঙ্গলবার নভেল করোনাভাইরাস ও টিকাদান কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ কথা জানান বাইডেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি ও পার্সটুডে এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে কথিত সাইবার হামলা চালানো এবং দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তুলে বাইডেন প্রশাসন গত কয়েক মাসে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বেশ কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। অন্যদিকে, রাশিয়া তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে দুদেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন বজায় রয়েছে।

জুন মাসের ইউরোপ সফরের সময় রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, ‘তেমনটাই আশা ও প্রত্যাশা করছি।’

গত এপ্রিল মাসের প্রথম দিকে পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে তৃতীয় কোনো দেশে তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত শুক্রবার বলেছিলেন, চলতি গ্রীষ্মেই মার্কিন-রুশ শীর্ষ নেতাদের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইঙ্গিত দিয়েছেন যে, দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক আয়োজনে ওয়াশিংটনের উদ্যোগে মস্কো ইতিবাচক সাড়া দিয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০