• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৩৫ হাজার ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম তাদের গ্রেপ্তার করে।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হাবিব উল্লা (৪২), বেলাল হোসেন (৩৪), মো. ফারুক হোসেন (২০) ও মো. হোসেন (৩২)।

অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার (এডিসি) মধুসুধন দাস জানান, গতকাল রোববার যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে কাভার্ড ভ্যানযোগে ঢাকায় এনে ওই স্থানে বিক্রির জন্য অবস্থান করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ টি/ ২৫ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০