• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

লকডাউন বাড়বে কি না নির্ভর করছে ভারত পরিস্থিতির ওপর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

 

এনবি নিউজ : নভেল করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও বাড়বে কি না তা ভারতে করোনাভাইরাস পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল সোমবার (১৭ মে) এ সব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দূরপাল্লার বাস ট্রেন লঞ্চ কবে থেকে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না। একইসঙ্গে করোনাভাইরাস এর সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মেয়াদ বাড়বে কি না সে সম্পর্কেও এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ভারতের পরিস্থিতির ওপর নির্ভর করছে সবকিছু। আমরা ভারতের দিক নজর রাখছি। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতের চিত্র আমরা পেয়ে যাব। তখন লকডাউন বাড়বে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে, মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদের সদস্যরা ভার্চুয়াল এর মাধ্যমে সভায় যুক্ত হন।

বৈঠকে পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন হয়। এ ছাড়া বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১, প্রধানমন্ত্রী কার্যালয় খসড়ার নীতিগত অনুমোদন এবং আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক কোম্পানি সংশোধন আইন ২০২১ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০