• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

এনআইডি সংশোধন ফি পরিশোধ বিকাশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

এনবি নিউজ : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, ডুপ্লিকেট এনআইডি সংগ্রহ সহ সকল ধরনের সেবার ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশে। এনআইডি সার্ভিস ফি পরিশোধ সেবার মাধ্যমেই বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘সরকারি ফি’ আইকন।

ভবিষ্যতে সরকারি সেবার অন্যান্য পেমেন্টও এই আইকনেই যুক্ত হবে। ফলে এখন নিজের সুবিধামত সময়ে সুবিধাজনক স্থান থেকে এনআইডির সকল সেবার ফি বিকাশে পরিশোধ করে অতি গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা আরো সহজেই নিতে পারবেন গ্রাহক।

করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাংকে না গিয়েই নিরাপদে এনআইডি সংশোধন সংক্রান্ত সেবা নেয়া অব্যাহত রাখতে সহায়তা করবে বিকাশে এনআইডি ফি পরিশোধ। এখন থেকে গ্রাহকরা এনআইডির তথ্য সংশোধন, অন্যান্য তথ্য সংশোধন, উভয় ধরনের তথ্য সংশোধন, ডুপ্লিকেট এনআইডির আবেদন, ডুপ্লিকেট এনআইডির জরুরী আবেদন সহ সকল সেবার ফি বিকাশে পরিশোধ করতে পারবেন।

ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে বিল থেকে ‘সরকারি ফি’ আইকন নির্বাচন করতে হবে। এনআইডি সার্ভিস থেকে যে নির্দিষ্ট সেবা প্রয়োজন তা নির্বাচন করতে হবে এবং এনআইডি নম্বর দিয়ে পরবর্তী ধাপে গেলে সেবা অনুসারে টাকার অংক নির্বাচিত হয়ে যাবে। পরের ধাপে পিন দিয়ে ট্যাপ করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

পেমেন্ট হয়ে গেলে তাৎক্ষনিক রিসিট ডাউনলোড করে নিতে পারবেন যা ভবিষ্যৎ প্রমাণের জন্য সংরক্ষণ করা যেতে পারে। এবার https://services.nidw.gov.bd/ লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, বিকাশের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবার ফি ছাড়াও বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ আরো নানান ধরণের ফি পরিশোধ করা যায়।

এ. আর.জে


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১