• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রাজধানীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ৩৫ হাজার টাকা ছিনতাই

Avatar
আপডেটঃ : রবিবার, ২৩ মে, ২০২১

এনবি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালীতে আবুল কালাম (৫৩) নামে এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

আহত কালাম জানান, তাদের বাসা কদমতলী পাটেরবাগ। পাটেরবাগ ইতালি মার্কেটে তিনি ও ছেলে আকরামুল হাসান (২০) মাছের ব্যবসা করেন। ভোরে ছেলে সহ রিকশা যোগে যাত্রাবাড়ী আড়তে যাচ্ছিলো মাছ কিনতে। পথে যাত্রাবাড়ী কুতুবখালী কবরস্থানের পাশে একটি মোটরসাইকেলে ২জন ছিনতাইকারী এসে তাদের রিকশার গতিরোধ করে।

তিনি জানান, ছিনতাইকারীরা তখন আবুল কালামের বাম হাতে চাপাতি দিয়ে একটি কুপ দেয়। এতে ভয় পেয়ে ছেলে আকরাম তার সঙ্গে থাকা ব্যবসার ৩৫ হাজার টাকা দিয়ে দেয় তাদের। পরে ছিনতাইকারীরা চলে গেলে আবুল কালামকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় সে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মোঃ বাচ্চু মিয়া জানান, আবুল কালামকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তিতে তারা যাত্রাবাড়ী থানায় গিয়েছে মামলা করতে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০