• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনায় আক্রান্ত ১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৪ জুন, ২০২১

এনবি নিউজ : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন।

সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গে মারা গেছেন ছয়জন। এই ১৬ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ছয়জন এবং নওগাঁর একজন রয়েছেন।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে সন্ধ্যা ৭টা থেকে দোকানপাট বন্ধ ও চলাচলে সরকারি নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন চলছে।

সন্ধ্যা ৭টার মধ্যে ওষুধের দোকান ছাড়া হোটেল রেস্তোরাসহ সব ধরনের দোকান বন্ধ হয়েছে কি না, তা তদারকি করতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে নামে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত। যারা দোকান খোলা রেখেছিলেন প্রথমে তাদের সতর্ক করা হয়। এর পরেও যারা দোকান খুলেছেন তাদের আর্থিক জরিমানা করা হয়েছে।

এদিকে, করোনা বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় আজ শুক্রবার সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন চলছে। বন্ধ রয়েছে দোকানপাটসহ আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল। তবে শুক্রবার সকাল থেকেই শহরে রিকশা-ভ্যান, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।

অন্যদিকে, উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে থাকায় দ্বিতীয় ধাপে শুরু হওয়া বিশেষ লকডাউনের আজ চতুর্থ দিন চলছে। এতে জেলার প্রধান প্রধান মার্কেটসহ নিত্যপ্রয়োজনীয় নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান আজ শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১