• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ফুটবল দলকে বিরক্তিকর বললেন ভারতের কোচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৭ জুন, ২০২১

এনবি নিউজ : গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষ দল নিয়ে কোচদের অনেক কিছুই বলতে হয়। বাংলাদেশ দল সম্পর্কেও কাল অনেক কথা বলেছেন ভারতের কোচ ইগর স্টিমাচ। বাংলাদেশ দল নিয়ে প্রশংসাই ঝরেছে ক্রোয়েশিয়ার সাবেক কোচের মুখে। বাংলাদেশ দলের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ দলকে বিরক্তিকরও বলেছেন সুনীল ছেত্রীদের কোচ।

বাংলাদেশ সময় রাত আটটায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। আজ ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইগর বলেন, ‘ফুটবলবিশ্বে কিছু বিরক্তিকর দল থাকে। যারা খুব কঠিনভাবে রক্ষণভাগ সামলে ও ভালো খেলে প্রতিপক্ষকে বিরক্ত করে। ঠিক যে কাজটি আমরা কাতারের বিপক্ষে করেছিলাম।’

ম্যাচে ভারত জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, সেটি বলতেও ভুল করেননি ইগর, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দল ও সমর্থকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচটি জয়ের জন্য যাচ্ছি। এর অর্থ এই নয় যে আমরা প্রতিপক্ষকে অসম্মান করছি। শুরু থেকেই আমাদের লক্ষ্য ২০২৩ এশিয়ান কাপে জায়গা করে নেওয়া।’

বাছাইপর্বের আগে বাংলাদেশ ঢাকাতে অনুশীলন করলেও দোহায় অনুশীলন করেছে ভারত। তবে প্রস্তুতিতে বাংলাদেশকে এগিয়ে রাখছেন ভারতের কোচ। ইগর বলেন, ‘প্রস্তুতির ব্যাপারে আমাদের মতো বাংলাদেশেরও দুশ্চিন্তা থাকলেও তাদের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের জন্য তুলনামূলক বেশি ফিট। কারণ, তারা মের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লিগের ম্যাচ খেলেছে। আমার দলের বেশির ভাগ খেলোয়াড়ই ফেব্রুয়ারির পরে ম্যাচ খেলেনি।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১