• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

নাদালের স্বপ্ন ভেঙে ফাইনালে জকোভিচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ জুন, ২০২১

এনবি নিউজ : ইতিহাস গড়ার হাতছানি নিয়ে ফ্রেঞ্চ ওপেন শুরু করেছিলেন টেনিসের অন্যতম তারকা রাফায়েল নাদাল। লক্ষ্য ছিল পুরুষ এককে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের করে নেওয়ার। কিন্তু সেমিফাইনালে নাদালের স্বপ্ন ভেঙে দিলেন টেনিসের আরেক তারকা নোভাক জকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের শেষ চারের লড়াইয়ে নাদালকে হারিয়ে ফাইনালের টিকেট পেয়েছেন টেনিস র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা জকোভিচ।

গতকাল শুক্রবার রাতে রোলাঁ গারোয় নাদালকে ৩-৬, ৬-৩, ৭-৬(৭-৪), ৬-২ গেমে হারিয়েছেন জকোভিচ। ক্লে কোর্টের রাজা নাদাল অভিষেকের পর এই নিয়ে তৃতীয়বারের মতো এই মঞ্চে।

গেল আসরের ফাইনালে জকোভিচকেই বিদায় করেই পুরুষ এককে সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে রজার ফেদেরারের পাশে বসেছিলেন নাদাল। এবার চেয়েছিলেন ফেদেরারকে ছাড়িয়ে শীর্ষস্থান মজবুত করার। কিন্তু সেটা আর সম্ভব হলো না।

যদিও মূল লড়াইয়ে বেশ চেষ্টা করেন নাদাল। প্রথম সেটে জয় দিয়ে শুরু করা নাদাল দ্বিতীয় সেট থেকেই হোঁচট খেতে শুরু করেন। দ্বিতীয় সেটে হারেন ৬-৩ গেমে। এরপর টাইব্রেকারে গিয়ে হারেন তৃতীয় সেটেও। শেষ সেটে ৬-২ গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেন জকোভিচ।

ফাইনালে ওঠা সার্বিয়ান টেনিস তারকা জয়ের উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘প্রথমেই আমি বলতে চাই, এই কোর্টে রাফায়েল নাদালের সঙ্গে থাকতে পারাটাই দারুণ কিছু। প্যারিসে এখানে খেলা আমার সব সময়ের সবচেয়ে বড় ম্যাচ। দুজনের জন্যই সেরা আবহে সেরা একটি ম্যাচ। এই কোর্টে রাফার বিপক্ষে জিততে নিজের সেরাটা দিতে হতো, আর আজ আমি আমার সেরাটা খেলেছি। কেমন লাগছে, ঠিক বলে বোঝাতে পারব না। অনেক সময় অনেকেই বলে—কোনো চাপ ছিল না, কিন্তু আসলে থাকে। এই চাপটাই দারুণ এক পাওয়া—এমন ম্যাচে নিজের খেলা ও ব্যক্তিত্বের পরীক্ষার সুযোগ।’

আগামীকাল রোববার টুর্নামেন্টের ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ পঞ্চম বাছাই স্টেফানোস সিৎসিপাস। একই দিনে প্রথম সেমিফাইনালে আলেক্সান্ডার জেভেরেভকে হারান স্টেফানোস।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১