• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ গতকাল শনিবার (৩০ জানুয়ারী) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে, করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্কের ব্যবহার নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের করোনা মোকাবিলার পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে।

সাউথ এশিয়ায় বাংলাদেশ করোনা মোকাবিলায় প্রথমে রয়েছে। আমেরিকা যে কাজ করেছে তিন মাস পরে, আমাদের দেশ সেই কাজ করেছে তিন মাস আগেই।

মন্ত্রী আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিনই তিনি ১৫টি এক্সিকিউটিভ অর্ডার পাস করেন। তার মধ্যে মাস্কের ব্যবহার প্রথমেই এসেছে। অর্থাৎ সে দেশেও সেবা পেতে হলে মাস্ক ব্যবহার করতে হবে।

সভায় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল আমীন আখন্দ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার ছানুসহ জেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ টি/৩১ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১