• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

১২ জুলাই থেকে দেখা যাবে ‘মরীচিকা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুলাই, ২০২১

 

এনবি নিউজ : নাম ঘোষণার পর থেকে আলোচনায় শীহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’। ট্রেলার প্রকাশের পর এ আলোচনা আরও বেড়েছে। তবে প্রায় বছর খানেক অপেক্ষা করার পর সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১২ জুলাই দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ তে সিরিজটি মুক্তি পাবে।

‘মরীচিকা’ মুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে ‘চরকি’র। প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে একই সঙ্গে অ্যাপ ও ওয়েব সাইটে সিরিজটি দেখা যাবে।

সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, মাহিয়া মাহি, জোভান, সিয়াম আহমেদ, ফারজানা রিক্তা ও শিমুল খান। ঢাকা ও এর আশে পাশে সিরিজটির শুটিং হয়েছে।

এতে মাহির স্বামীর চরিত্রে অভিনয় করেছেন জোভান। সিয়াম একজন পুলিশ অফিসার এবং আফরান নিশো প্রথমবারের মতো ভিলেন চরিত্রে অভিনয় করেছেন।

নির্মাতা শিহাব শাহীন জানান, ‘মরীচিকা’ হচ্ছে একজন হোঁচট খাওয়া পুলিশ অফিসারের স্ট্রাগলের গল্প, একজন ঘৃণ্য অপরাধীর অন্ধকার জীবনের গল্প, সর্বোপরি মরীচিকা এক নারীর ঘুরে দাঁড়িয়ে ‘না’ বলতে পারার গল্প। একটি হত্যাকাণ্ড কে ঘিরেই এই গল্প আবর্তিত হয়।

ধারণা করা হচ্ছে, মডেল তিন্নি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘মরীচিকা’। ট্রেলারেও সেই ইঙ্গিত পাওয়া গেছে। তবে নির্মাতা অবশ্য এই বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সিরিজটি মুক্তি পেলে দর্শকরাই বুঝতে পারবেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০