• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩১ জুলাই, ২০২১

এনবি নিউজ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন করোনা পজিটিভ ছিলেন। অপর আট জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া আট জন হলেন ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫), আবদুল আউয়াল (৭২), গফরগাঁওয়ের মনির হোসেন (৫০), ফুলপুরের রহিমা খাতুন (৫০), হালুয়াঘাটের নরেশ চন্দ্র (৯৬), নেত্রকোনার হামিদা খানম (৮৫), আবদুল আজিজ (৭০) ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাবিবুল্লাহ (৫৮)।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আট জন হলেন মুক্তাগাছার সামসুল ইসলাম (৬৫), গৌরীপুরের শামসুদ্দিন (৭০), ইশ্বরগঞ্জের সুফিয়া খাতুন (৭০), মোতালেব (৬০), ফুলবাড়িয়ার শকুন্তলা (৫০), জামালপুরের কাছিম উদ্দিন (৭০), শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আবদুর রহমান (৭৮) ও কিশোরগঞ্জের রাশিদা (৬০)।

ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৪৯০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২২ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৫২ জনের নমুনা পরীক্ষায় ২০৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭৫ শতাংশ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১