• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

মেসিকে জয় উপহার দিলেন এমবাপ্পে-ইকার্দিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

এনবি নিউজ : ক্লাবের নতুন সদস্য হওয়ায় এখনই লিওনেল মেসিকে খেলোনোর ঝুঁকি নেয়নি পিএসজি। কোচ মাওরিসিও পচেত্তিনো, প্যারিসে মেসিকে মানিয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন। তাই পরিবার নিয়ে ভিআইপি গ্যালারিতে বসেই খেলা উপভোগ করলেন আর্জেন্টাইন তারকা। গ্যালারিতে তাঁর সঙ্গে ছিলেন নেইমার, ডি মারিয়া, পারেদেসরাও। বড় তারকাদের ছাড়া অবশ্য জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। কিলিয়ান এমবাপ্পে-ইকার্দিদের দুর্দান্ত পারফরম্যান্সে স্টার্সবুর্গের বিপক্ষে জয় তুলে নিল মাওরিসিও পচেত্তিনোর দল।

গতকাল শনিবার রাতে প্যারিসের পাক দি ফ্রাঁসে লিগ ওয়ানের ম্যাচটিতে ৪-২ গোলে জিতেছে পিএসজি। দলের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া। গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রেখেছেন এমবাপ্পে।

দুটি গোল করেছে স্টার্সবুর্গও। তাদের হয়ে জালের দেখা পেয়েছেন কেভিন গামেইরো ও লুদোভিক আজোক।

সতীর্থদের খেলা উপভোগ করছেন মসি। ছবি : সংগৃহীত

ম্যাচটির শুরুর আগে মেসির উপস্থিতিতে তৈরি হয় উৎসবের আবহ। শুরুর আগে মেসিসহ পিএসজিতে আসা নতুন অতিথিদের পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। এবারের দলবদল পিএসজিতে যোগ দিয়েছেন মেসি, সার্জিও রামোস, গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মারা। এর পরেই শুরু হয় মাঠের লড়াই।

ম্যাচের ৬৫ভাগ সময় বল দখলে রেখে দাপটের সঙ্গে খেলে পিএসজি। শুরুর তিন মিনিটেই গোল করে উৎসবের মাত্রা বাড়িয়ে দেন ইকার্দি। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় পিএসজি। অবশ্য ওই গোলটিতে প্রতিপক্ষের ভুল ছিল। এমবাপ্পের জোরালো শট ঠেকাতে মাথা বাড়িয়েছিলেন আজোক। উল্টো বল তাঁর মাথায় লেগে দিক পাল্টে চলে যায় জালে।

জোড়া ধাক্কার পর ২৭ মিনিটে আরেকটি গোল খায় অতিথিরা। এমবাপ্পের অ্যাসিস্টে গোলটি করেন ড্রাক্সলার। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে দুই গোল শোধ করে স্টার্সবুর্গ। কিন্তু লাভ হলো না তাতে। শেষ দিকে সারাবিয়া আরেকবার জালে বল পাঠালে ৪-২ গোলের জয় নিশ্চিত হয় পিএসজির।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১