• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

কাবুলের নিরাপত্তার দায়িত্বে কট্টরপন্থি হাক্কানি নেটওয়ার্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ সংবাদটির পাঠক ২ জন

এনবি নিউজ : আফগানিস্তানের রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্ব হাক্কানি নেটওয়ার্কের জ্যেষ্ঠ সদস্যদের হাতে দিয়েছে তালেবান। আল-কায়েদাসহ অন্যান্য গোষ্ঠীর সঙ্গে এই হাক্কানি নেটওয়ার্কের   দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

এ ছাড়া হাক্কানি নেটওয়ার্কের দায়িত্ব পাওয়ার বিষয়টি আফগানিস্তানে আল-কায়েদার ফিরে আসার সম্ভাবনা বাড়িয়ে তুলেছে জানিয়ে, পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা আশঙ্কা করছেন—এই সিদ্ধান্ত গত বছর কাতারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনার সময় তালেবান নেতাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে। কারণ, সে আলোচনায় তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল—আফগানিস্তান পুনরায় অন্যান্য বিদ্রোহীদের নিরাপদ আশ্রয়স্থল হবে না।

কাতার আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখযোগ্য ও জ্যেষ্ঠ নেতাদের সংগঠন আফগানিস্তানের ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ গতকাল বৃহস্পতিবার হাক্কানি নেটওয়ার্কের জ্যেষ্ঠ নেতা খলিল আল-রহমান হাক্কানিসহ অন্যান্য নেতাদের সঙ্গে কাবুলে সাক্ষাৎ করেন। আবদুল্লাহ পরে প্রকাশ্যে ইঙ্গিত দেন যে, খলিল আল-রহমান হাক্কানি আফগান রাজধানীতে নিরাপত্তার তত্ত্বাবধান করবেন। এবং আশ্বাস দেন, খলিল আল-রহমান হাক্কানি ‘কাবুলের নাগরিকদের সঠিক নিরাপত্তা প্রদানের জন্য কঠোর পরিশ্রম করবেন’।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ২০১১ সালের ফেব্রুয়ারিতে খলিল আল-রহমান হাক্কানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। তাঁকে ধরার জন্য এবং তথ্য প্রদানের জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। হাক্কানি জাতিসংঘের সন্ত্রাসীদের তালিকায়ও অন্তর্ভুক্ত।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ ব্রিটিশ কূটনীতিক আইভর রবার্টস বলেছেন, হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের কাবুলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া ‘শিয়ালকে মুরগির খামারের দায়িত্ব দেওয়ার সমতুল্য’।

কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট বা সন্ত্রাসবাদবিরোধী প্রকল্পের জ্যেষ্ঠ উপদেষ্টা আইভর রবার্টস। কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট একটি অলাভজনক সংস্থা, যা চরমপন্থি গোষ্ঠীগুলোকে নিয়ে গবেষণা করে।

আইভর রবার্টস জানান, তালেবানের পদক্ষেপে তিনি বিস্মিত। তিনি বলেন, ‘আমি জনসংযোগের দৃষ্টিকোণ থেকে ভেবেছিলাম, তালেবান এর চেয়ে একটু বেশি বুদ্ধি রাখে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৪ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:১১ অপরাহ্ণ