• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ছাত্রলীগ কোনো সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না: সাদ্দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

এনবি নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগই এ হামলা চালিয়েছে।

এদিকে ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগ নয় বরং শোকের মাসে সাধারণ শিক্ষার্থীরাই ‘ইতিহাস বিকৃতকারীদের’ (ছাত্রদলকে) প্রতিহত করেছে বলে যুগান্তরকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের ঘাতকদের যারা উত্তরাধিকারী, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা যাদের একমাত্র রাজনৈতিক অ্যাসাইনমেন্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে যারা রাজনৈতিক স্বার্থসিদ্ধি হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলতে গণতান্ত্রিক প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক। ছাত্রলীগ কোনো সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না।

সাধারণ শিক্ষার্থীরা আসলে কারা এমন প্রশ্নে ডাকসুর সদ্য সাবেক এজিএস সাদ্দাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে সকলের একটি পরিচয় রয়েছে। শোকের মাসে ষড়যন্ত্রের কুশীলবদের শিক্ষার্থীরা কোনোভাবেই স্বাগত জানাতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সময় উপযোগী রাজনৈতিক অঙ্গিকার পূরণ করেছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব জানান, আটককৃত নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক শোডাউনসহ আমাদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১