• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজধানীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : রাজধানীতে চোর সন্দেহে হৃদয় (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সবুজবাগ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, রাজধানীর সবুজবাগে রাস্তার পাশে হৃদয় নামের এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, এমন খবর পেয়ে গতকাল রাতে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

জানা যায়, রাতে চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে যান স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০