• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রাজধানীর খিলগাঁওয়ে গৃহবধু গণধর্ষণের শিকার , স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ খিলগাঁওয়ে ২৫ বছর বয়সী এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় স্বামী আইয়ুব আলীসহ ৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন ওই নারী। স্বামীর সহযোগিতায় এ গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তার। পুলিশ বলছে, তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিভিন্ন সুত্র থেকে জানা যায়, স্বামী আইয়ুব আলীর সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছিল স্ত্রীর। এ কারণেই আলাদা হয়ে থাকতেন ঢাকার ধোলাই পাড়ে। পুনরায় সংসার শুরু করতে চেয়েছিলেন তিনি। সেই আশ্বাসে গত ১২ জানুয়ারি ধোলাই পাড় থেকে খিলগাঁও আসেন। স্বামী আইয়ুব আলী তাকে নিয়ে যান উত্তর গোড়ানের এই বাসায়। ধর্ষিতার অভিযোগ, সেখানেই আটকে রেখে বন্ধুদের দিয়ে ধর্ষণ করান তার স্বামী। অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুটা সুস্থ হলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রোববার খিলগাঁও থানায় মামলা করেন তিনি।

ডিএমপির খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জুলফিকার আলী এনবি নিউজকে বলেন, জড়িতের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

পাশের ভাড়াটিয়ারা এনবি নিউজকে বলেন, সেদিনের ঘটনার বিষয়ে তারা কিছু জানেন না। তবে, এই বাসায় অপরিচিত নারী-পুরুষের যাতায়াত ছিল।

পুলিশও অভিযান চালিয়ে ওই বাসায় তিন নারীকে পায়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

১৭ জানুয়ারি, ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০