• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

লক্ষ্মীপুরে ইটভাটার চিমনি ধসে দুই ভাইসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ মে, ২০২১

এনবি নিউজ : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইটভাটার উঁচু চিমনি ধসে পড়ে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত সাত শ্রমিক আহত হন।  রোববার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মদিনা ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বেলাল হোসেন (৩২) ও তাঁর ভাই ফারুক হোসেন (২০) এবং রাকিব হোসেন (২৮)। তাঁরা জেলার কমলনগর উপজেলার বাসিন্দা।

এদিকে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় ভাটার অন্য শ্রমিকেরা বাধা দেন। এ সময় তাঁরা বিক্ষোভ করে ভাটার মালিক আমির হোসেন ডিপজলের বিচার দাবি করেন। তবে ঘটনার পরপরই ডিপজল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ইটভাটার উঁচু চিমনির দেয়াল ধসে পড়ে। এ সময় কর্মরত বেলাল ও ফারুকসহ ১০ জন শ্রমিক ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন। এতে বেলাল ও তাঁর ভাই ফারুক ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক ও ইউএনওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি অবগত রয়েছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১