• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন নিয়ে সর্ববৃহৎ প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ আগস্ট, ২০২১

এনবি নিউজ : জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় প্রতিবেদন প্রকাশ হতে যাচ্ছে। চৌদ্দ হাজারের বেশি গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন দেবে জাতিসংঘের ইন্টারগভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।

আগামী কয়েক দশকে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য জানা যাবে এই প্রতিবেদনের মাধ্যমে। কোনো সুসংবাদ নিশ্চয় থাকবে না এতে। তবে, পরিবেশ বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বলছেন, এই প্রতিবেদন বিশ্বের সরকারগুলোর প্রতি কার্বন নিঃসরণ কমানোর জন্য বড় ধরনের আহ্বান হিসেবে কাজ করবে।

সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড মাত্রায় দাবানল, তাপদাহ, অতিবৃষ্টি, বন্যাসহ বিশ্বব্যাপী আবহাওয়ার বিরূপ চেহারা দেখে আসছে মানুষ।

আইপিসিসি আজ সোমবার (বাংলাদেশ সময়) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করবে এবং এটি যুক্তরাজ্যে নভেম্বরে অনুষ্ঠাতব্য কপ২৬ সম্মেলনে ব্যবহৃত হবে। ১৯৬টি দেশের প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশ নেবেন।

২০১৩ সালে আইপিসিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৫০-এর দশকের পর থেকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেপথ্যে মানুষ ‘প্রধানতম ভূমিকা’ রেখেছে।

ধারণা করা হচ্ছে, এবারের প্রতিবেদন আরও শক্তিশালী হতে পারে। শিল্পযুগ পূর্ববর্তী সময়ের চেয়ে বর্তমানের বৈশ্বিক তাপমাত্রা দ্রুততার সঙ্গে দেড় ডিগ্রি সেলসিয়াস বাড়লে তার পরিণতি আরও ভয়াবহ পর্যায়ে চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০