• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

স্ত্রীর ওষুধ খেয়ে নিষিদ্ধ বার্সেলোনার সাবেক খেলোয়াড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

গত দুই মৌসুমে পারফরম্যান্স দেখিয়ে ইউরোপের সেরা ক্লাবগুলোর নজরে পড়েছিলেন বার্সেলোনার সাবেক ও আয়াক্সের বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানা।

কিন্তু নিষিদ্ধ ওষুধ সেবন করে সব সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্যামেরুনের জাতীয় দলের এ গোলরক্ষক।

ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, গত বছরের অক্টোবরে একটি ডোপ পরীক্ষা হয়েছিল ওনানার। সে পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। তার মূত্র নমুনায় নিষিদ্ধ ফুরোসেমাইড পাওয়া গেছে। ফুরোসেমাইড মূত্রনমুনায় পারফরম্যান্স-বর্ধক অন্য কোনো ওষুধের উপস্থিতি লুকানোর ক্ষেত্রে ব্যবহার করেন ডোপপাপীরা।

অবশ্য আন্দ্রে ওনানার পক্ষে অবস্থান নিয়েছে তার দল আয়াক্স।

পরীক্ষার আগের দিন না জেনে স্ত্রীর জন্য প্রেসক্রাইব করা একটি ওষুধ সেবন করেছিলেন ওনানা।  নিষিদ্ধ কোনো মাদক নেননি তিনি।

ডাচ ক্লাব তাদের ওয়েবসাইটে লিখেছে, ৩০ অক্টোবর সকালে ওনানা অসুস্থ বোধ করছিলেন। অস্বস্তি এড়াতে ওষুধ খেতে চেয়েছিলেন। তাকে নিজের প্রেসক্রিপশনে থাকা ল্যাসিমাক নামের একটি ওষুধ দেন তার স্ত্রী। ওষুধটা গ্রহণ করে অস্বস্তিবোধটা কাটান ওনানা।  আর সেই ঘটনাই কাল হয়ে দাঁড়াল ২৪ বছর বয়সী এ ফুটবলারের জন্য।

কিন্তু ক্লাবের সে দাবিতে লাভ হয়নি ওনানার। এক বছরের জন্য মাঠে নিষিদ্ধ হলেন ক্যামেরুনের এ তারকা ফুটবলার।

উয়েফার এ সিদ্ধান্তের বিরোধীতা করবে আয়াক্স। প্রয়োজনে এ ব্যাপারে তারা সর্বোচ্চ ক্রীড়া আদালতেও যাবেন।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ওনানার এ শাস্তি কমাতে চেষ্টা করবেন তারা। ইচ্ছাকৃত পারফরম্যান্স–বর্ধক ওষুধ নেননি ওনানা।  এটা সম্পূর্ণ দুর্ঘটনাবশত হয়েছে।  তাই এই শাস্তি যেন তুলে নেওয়া হয় বা কমিয়ে নেওয়া হয়- সর্বোচ্চ আদালতে এ দাবি জানাবেন তারা।

এ টি / এনবি নিউজ


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০