• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ভোটের আগে কাউন্সিলর প্রার্থী অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে ভোটের আগেই এক কাউন্সিলর প্রার্থী নিখোঁজ হয়েছেন। ১ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর প্রার্থীর নাম আব্দুল খালেক। তার পরিবারের দাবি অপহরণ করা হয়েছে তাকে। তবে তাকে অপহরন করা হয়েছে নাকি গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে নশ্চিত করতে পারেনি পুলিশ।

খালেকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ভোর ৬টার দিকে স্থানীয় আল্লাই ওষাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মাজার থেকে গাড়িতে করে তুলে নেওয়া হয় তাকে। এছাড়া এই ওয়ার্ডের একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

আবদুল খালেকের চাচাতো ভাই শামসুল আলম বলেন, ভোরে মাজার জিয়ারতের পরপরই ১০ থেকে ২০ জন যুবক এসে তাদের মোবাইল কেড়ে নেয়। কাউন্সিলর প্রার্থী আবদুল খালেককে নিয়ে সাদা একটি গাড়িতে করে কক্সবাজারমুখী সড়কে চলে যায়। পটিয়া পৌরসভার বর্তমান কাউন্সিলর আবদুল খালেকসহ এ ওয়ার্ডে তিনজন কাউন্সিলর প্রার্থী, যারা সবাই আওয়ামী লীগের সমর্থক।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি আবদুল খালেককে তুলে নেওয়ার অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে খোঁজ শুরু করেছেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০