• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

আইপিএল নিলামে উঠলই না মুশফিক-মাহমুদউল্লাহ-সাইফউদ্দিনের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে শেষ মুহূর্তে ড্রাফটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় মুশফিকুর রহিমকে বৃহস্পতিবার নিলাম শুরুর ঠিক আগমুহূর্তে জানা যায় নিলামের এক কোটির ভিত্তিমূল্যে রয়েছেন মুশফিক। 

কিন্তু এমন সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার ব্যবধানে চেন্নাইয়ে যখন নিলাম শুরু হয় তখন কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি বাংলাদেশ দলের এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে নিতে। 

নিলামের তালিকা চূড়ান্ত হওয়ার পরই জানা যায় বাংলাদেশ থেকে আছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ মোহাম্মদ সাইফউদ্দিন

নিলামে সাকিবকে কোটি ২০ লাখে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আগেও বেশ কয়েক বছর শাহরুখ খানের মালিকানাধীন দলটিতে খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে অবদান রাখা মোস্তাফিজুর রহমানকে দলে নিতে তেমন আগ্রহ দেখায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। কোটি ভিত্তিমূল্যে থাকা এই তারকা পেসারকে দলে নেয় রাজস্থান রয়েলস। 

প্রথম চার রাউন্ডে বাংলাদেশ দলের পাঁচজন তারকা ক্রিকেটারের মধ্যে বিক্রি হন সাকিবমোস্তাফিজ। পঞ্চম রাউন্ডেও নিলামে নাম ওঠেনি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ মোহাম্মদ সাইফউদ্দিনের। 

২০১৯ সালের আইপিএল নিলামের তালিকায়ও ছিলেন মুশফিকমাহমুদউল্লাহ। কিন্তু মুশফিকুরের নাম নিলামে উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখায়নি। মাহমুদউল্লাহর নাম নিলামে ওঠানো হয়নি। জাতীয় দলের এই দুইজন তারকার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। 

এর আগে ২০১৬ আইপিএলের নিলামেও অংশ নিয়েছিলেন মুশফিকমাহমুদউল্লাহ। সেবারও নিলামের প্রথম দিনে মুশফিকের নাম উঠেছিল। কিন্তু কোনো দলই বাংলাদেশেরমি. ডিপেন্ডেবলকে দলে কিনতে আগ্রহ দেখায়নি। আর নিলামে নাম ওঠানো হয়নি মাহমুদউল্লাহর


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০