• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

শিক্ষার্থীদের আত্মহনন প্রবণতারোধে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ : শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারণে আত্মহননের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতারোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ২ জন কাউন্সিলিংয়ের শিক্ষক রাখা হবে। সেজন্য সারা দেশে ২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার সকালে চাঁদপুরের হাইমচরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, মেয়েরা অনেক সময়ই নানাভাবে ইভটিজিংয়ের শিকার হয়। সে সমস্যাটি যদি পরিবারের কাছে বলতে না পারে এবং তার শিক্ষকের কাছে বলতে না পারে, সেই চাপা আবেগের কারণেই আত্মহননের বহিঃপ্রকাশ ঘটে। কাজেই আমরা যেন আমাদের সন্তানদের সাথে প্রাণখুলে কথা বলি। তাদের সমস্যা অনুধাবনের চেষ্টা করি এবং সেটা সংবেদনশীলতা নিয়ে করি। আমরা যেন গোড়াতে সন্তানের কোনো সমস্যা দেখলেই তাকে অভিযুক্ত না করি। তাকেই যেন না বলি ‘এটা তোমার দোষে হয়েছে’। আমাদের সন্তানদের বোঝাতে হবে তাদের আবেগ নিয়ন্ত্রণ করা। এমন আবেগেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকাল এমন একটি সময়, যখন অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। যেমন শারীরিক ও মানসিক। সবসময় সঠিক তথ্য তারা পায় না। বাবা-মাও ঠিকমতো তাদের বুঝায় না। স্কুলের পাঠ্যপুস্তকে যা আছে, তাও তাদের ঠিকমতো জানানো হয় না।
এসময় হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০