• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রেমের টানে বাংলাদেশি কিশোরী ভারতে, পতাকা বৈঠক শেষে ফেরত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

 

এনবি নিউজ : জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করা ৭ম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে (১৪) ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গতকাল বৃহস্পতিবার রাতে বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) পতাকা বৈঠক শেষে পুলিশের কাছে ওই কিশোরীকে হস্তান্তর করা হয়। পরে পুলিশ কিশোরীকে তার পারিবারের কাছে ফেরত দেয়।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্ণেল মুনতাসির জানান, দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের বাসিন্দা এক কিশোরীর সঙ্গে ভারতীয় সীমান্তবর্তী একটি গ্রামের এক ছেলের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। প্রেমের টানে ওই কিশোরী গতকাল বৃহস্পতিবার বিকেলে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায় এবং ওই ছেলেকে খুঁজতে থাকে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকায় বিএসএফ কিশোরীকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানায় তার বাড়ি বাংলাদেশে। পরে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগের একপর্যায়ে বকশীগঞ্জ-কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয় ওই কিশোরীকে।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার সুবেদার আজমল হোসেন এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশাল।

ভারতীয় বিএসএফের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর এস. কে. বিশাল ধানুয়া কামালপুর বিওপি সুবেদার মো. আজমল হোসেনের কাছে কিশোরীকে হস্তান্তর করেন।

একই সময়ে সুবেদার আজমল হোসেন কিশোরীকে বকশিগঞ্জ থানার উপপরিদর্শক মো. মুন্তাজ আলীর হেফাজতে হস্তান্তর করেন। এ সময় ধানুয়া কামালপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০