• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরে ‘বন্ধুর ছুরিকাঘাতে’ স্কুলছাত্র খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২২ মার্চ, ২০২১

এনবি নিউজ : যশোর সদর উপজেলার এনায়েতপুরে বন্ধুর ছুরিকাঘাতে রাকিব হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার এনায়েতপুরে গতকাল রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব এনায়েতপুর এলাকার হাফিজুর বিশ্বাসের ছেলে। সে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

রাকিবের দাদি আনোয়ারা বেগম জানান, রোববার রাত ৮টার দিকে বাড়ির পাশের মাঠে বসে মোবাইলে গেম খেলছিল রাকিব। এ সময় একই এলাকায় থাকা রাকিবের এক বন্ধু রাকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে প্রতিবেশীরা রাকিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, রাকিবের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হত্যায় জড়িতকে আটকের জন্য অভিযান চলছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০