• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঢাকার সাত সরকারি হাসপাতালেই আইসিইউ বেড ফাঁকা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

এনবি নিউজ : করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। তবে এরমধ্যেও স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, রাজধানী ঢাকার সাত সরকারি হাসপাতালেই আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড ফাঁকা নেই।

অধিদফতর জানাচ্ছে, ঢাকায় ১৭টি সরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এরমধ্যে চারটি হাসপাতালে সাধারণ বেডে চিকিৎসা হলেও এসব রোগীর জন্য আইসিইউ নেই। এই চার হাসপাতাল হলো, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল এবং পঙ্গু হাসপাতাল।

এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৫ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবক’টিতে রোগী ভর্তি রয়েছেন।

অপরদিকে, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে চারটি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে একটি, টিবি হাসপাতালের চার বেডের মধ্যে একটি, বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে চারটি ও ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে ১৯টি বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ, রাজধানী ঢাকায় স্বাস্থ্য অধিদফতরের তালিকাভুক্ত ১৭ সরকারি হাসপাতালের মোট ৩৮২টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে ৩০টি।

এ  টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০