• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মিয়ানমার বিষয়ে আসিয়ানের বৈঠক চায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

এনবি ডেস্কঃ মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনায় দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর একটি বিশেষ বৈঠকের আয়োজন করতে চাচ্ছেন ইন্দোনেশিয়া ও মালয়েশীয় নেতারা। শুক্রবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এমন তথ্য জানিয়েছেন।-খবর রয়টার্সের
গত সোমবার সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিসহ দলটির অধিকাংশ আইনপ্রণেতাকে আটক হয়েছেন। এরপর দেশটিতে আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
নভেম্বরের জাতীয় নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে অভিযোগ মিয়ানমারের সেনাবাহিনীর। ওই নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে।

সফররত মালয়েশীয় প্রেসিডেন্ট মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে বৈঠকের পর জোকো উইদোদো বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের

আসিয়ানের প্রধানের সঙ্গে কথা বলে মিয়ানমারের বিষয়ে একটি বিশেষ বৈঠক আয়োজনের চেষ্টা করতে বলা হয়েছে।
অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) প্রধানের দায়িত্ব পালন করছে ব্রুনেই। এ রকম বৈঠক বিরল এবং আয়োজনে চ্যালেঞ্জও রয়েছে— সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়াদিতে হস্তক্ষেপ না করাই যেখানে আসিয়ানের নীতি।

চলতি সপ্তাহের শুরুতে আসিয়ান বলছে, তারা সদস্য দেশ মিয়ানমারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জোকো উইদোদো বলেন, এই অভ্যুত্থান দেশটিতে (মিয়ানমার) গণতন্ত্র ফিরিয়ে আনার পথে এক পা পিছিয়ে যাওয়া।

অর্ধশতাব্দীর বেশি সময়ের সামরিক শাসনের পর ২০১১ সাল থেকে গণতন্ত্রের পথে ফেরা শুরু করেছিল মিয়ানমার। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ২০১৫ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে অং সান সু চির দল এনএলডি।

সাংবিধানিকভাবে প্রভাবশালী দেশটির সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রেখেই এতদিন দেশ পরিচালনা করছিল সু চির দল।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১