• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

৩২ বছর আগের নায়িকাকে নিয়ে ফিরছেন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

সালমান খান এবং রেবতী।

এনবি নিউজ : ‘সাথিয়া তুনে ক্যায়া কিয়া…’ গানটা আজও মনে রেখেছেন সিনেপ্রেমী দর্শক। ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল সালমান খান এবং রেবতী অভিনীত ছবি ‘লভ’। সিনেমার কথা মনে না থাকলেও এই গান এখনও অনেকেরই প্লেলিস্টে রয়ে গিয়েছে।

তারপর ৩২ বছর কেটে গিয়েছে। কিন্তু একসঙ্গে আর দেখা যায়নি ভাইজান এবং রেবতীকে। আর কি তাদের একসঙ্গে দেখা যাবে না? ছিল প্রশ্ন। অবশেষে সেই অপেক্ষার অবসান। তিন দশক পেরিয়ে আবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাদের।

দিন কয়েক আগে সালমানের ‘বিগ বস্‌’-এর ম়ঞ্চে এসেছিলেন রেবতী। মুক্তির অপেক্ষায় তার পরিচালিত ছবি ‘ভেঙ্কি’। ছবির প্রচারে এসেছিলেন রেবতী ও অভিনেত্রী কাজল। সেই মঞ্চেই এই খবর ফাঁস করলেন ভাইজান। সালমান জানালেন হ্যাঁ, আবারও তাদের একসঙ্গে দেখতে পাবেন দর্শক।

উল্লেখ্য, ‘ভেঙ্কি’ ছবিতে কাজল ছাড়াও অভিনয় করেছেন বিশাল জেঠুয়া। ‘মর্দানি ২’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে প্রচারের আলোয় চলে আসেন বিশাল। এই ছবিতে অবশ্য অন্যভাবে দেখা যাবে তাকে।

প্রসঙ্গত, এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আমির খান। অন্যদিকে, এই মুহূর্তে সালমানের ঝুলিতে একগুচ্ছ ছবি। ‘কিসি কি ভাই কিসি কি জান’, ‘কিক ২’ এবং ‘নো এন্ট্রি’র সিক্যুয়েলের কাজ শুরু করবেন খুব তাড়াতাড়ি। সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০