ছয়
কবরী, আপনি আমাকে বলেছিলেন, আপনি একলা মানুষ। এখন তো একলাই চলে গেলেন। সেখানে তো আপনি একলাই থাকবেন।
সেই সাক্ষাৎকারে মৃত্যু বিষয়ে কবরী বলেছিলেন, মৃত্যুর কথা মনে হলে তাঁর চোখ জলে ভরে যায়। সবাইকে ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হবে, ভাবলেই তাঁর ভয় লাগত।
পরশু রাতে বাসাতেই অফিসের কাজে ব্যস্ত ছিলাম। ঘড়িতে সময় ১২টার বেশি। তখন শুনি, কবরী আর নেই। আমার চোখও তখন ভরে গেছে জলে।
কবরী, সবার মধ্যে থেকে একলা ছিলেন। আজও আপনি একলা। আগামীকাল একলা থাকবেন। ভবিষ্যতে আমরাও ধীরে ধীরে একলা হয়ে গিয়ে আপনার সঙ্গে যোগ দেব। আমরা সবাই একদিন…
কবরী, মৃত্যুর কথা মনে হলে আপনার চোখ জলে ভরে যেত। এখন তো আপনি নেই। আপনার চোখে জল নেই। এখন আমাদের চোখ জলে ভরে যায়। জল গড়িয়ে পড়ে, পড়তে থাকে…