• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

১৩ বছর পর অপূর্ব-তিশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ মে, ২০২১

 

এনবি নিউজ : জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। একসময় টিভি পর্দার অন্যতম প্রভাবশালী জুটি ছিলেন তারা। জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। অথচ এই জুটিকে ২০০৮ সালের পর আর কোথাও পাওয়া যায়নি।

সেই না পাওয়ার জাল ভেদ করে আবার তারা ক্যামেরার সামনে দাঁড়ালেন একসঙ্গে। টানা ১৩ বছর পর গত বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উত্তরার একটি শুটিং বাড়িতে এক হলেন দু’জনে।

অপূর্ব ও তিশাকে নিয়ে ‘রক রবীন্দ্র’ নামের বিশেষ এই নাটকটি নির্মাণ করছেন মহিদুল মহিম। শুটিং চলছে খুব নীরবে আর নিরাপদ আয়োজনে। হয়েছে ইউনিটের সবার কোভিড টেস্ট। মানা হচ্ছে স্বাস্থ্যবিধি।

নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘এই করোনাকালিন সময়ে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তারপরও দর্শকদের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটুকু দর্শকদের ওপর।’

‘রক রবীন্দ্র’তে আরও অভিনয় করছেন ডা. এজাজ, শামীমা নাজনীন প্রমুখ।

অন্যদিকে, এই ঈদে আরও একটি নাটকে যুক্ত হচ্ছেন অপূর্ব-তিশা। শিহাব শাহীন পরিচালিত এই কাজের সম্ভাব্য নাম ‘সে বউয়ের কথায় চলে’।

দুটো নাটকই উন্মুক্ত হবে আসছে ঈদ উৎসবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১