• রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বলিউডে পা রাখছেন শাহরুখ-কন্যা সুহানা খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

এনবি নিউজ ডেস্ক: বলিউডে স্টার কিডদের গ্র্যান্ড এন্ট্রি মানেই তা ধর্মা প্রোডাকশনের হাত ধরেই হয়। দায়িত্বে থাকেন পরিচালক করন জোহর। আলিয়া ভাট, বরুণ ধাওয়ানদের মতো অভিনেতাদের প্রথম সিনেমা করনের পরিচালনাতেই। বিগত কয়েক বছর ধরেই শাহরুখ কন্যা সুহানার বলিউডে আত্মপ্রকাশ নিয়ে জোর জল্পনা চলছে। হঠাৎ তিনি টুইটারে ট্রেন্ডিং হলেন। কিন্তু কেন! কারণ বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শিগগিরই বলিউড সিনেমায় ডেবিউ করতে চলেছেন সুহানা। স্বাভাবিকভাবেই সকলের ধারণা, হয়তো করনের পরিচালনাতেই কাজ করবেন। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে বলিউড সূত্রে জানা যাচ্ছে, পরিচালক জোয়া আখতারের পরবর্তী সিনেমায় অভিনয় করবেন সুহানা খান। তাঁর সঙ্গেই ডেবিউ করতে পারেন শ্রীদেবী কন্যা খুশি কাপুরও। ইতিমধ্যেই নাকি প্রথম ফিচার ফিল্মের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অভিনেত্রীরা।

'শরীর ঢেকে রাখ', কড়া সমালোচনার মুখে শাহরুখ-কন্যা সুহানা

বলিউড সূত্রে জানা যাচ্ছে, জনপ্রিয় কমিক বই আর্চি বলিউডি সংস্করণ হতে চলেছে। পরিচালনা এবং চিত্রনাট্য লেখার দায়িত্ব জোয়া আখতারের। ছবিটি বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়ে পারে। রোমান্টিক কমেডি এই সিনেমায় স্কুলের কয়েকজন বন্ধুর একসঙ্গে ঘুরতে যাওয়ার কাহিনি তুলে ধরা হবে। সুহানা, খুশি ছাড়াও আরও এক স্টারকিডকে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন জোয়া। খুব শিগগিরই যে তাঁরা ফ্লোরে পা রাখতে চলেছেন, তা ঘিরেই বাড়ছে উত্তেজনা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১