• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’র আসরে লড়বেন ৯২৫৬ প্রতিযোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

শেষ হয়েছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের নিবন্ধন প্রক্রিয়া। মহামারি করোনার কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১ সালে নেওয়া হয়েছে। এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করেছেন ৯ হাজার ২৫৬ জন।

মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম জানান, ৯ হাজার ২৫৬ জন প্রতিযোগী নিয়ে পরবর্তী লেভেল শুরু হবে। পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই ও গ্রুমিং শেষে আগামী মার্চে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আগামী মে মাসে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে অংশ নেবেন।

২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’। এতে বিজয়ী হন শিরিন আক্তার শিলা। এ আসরের গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স ১৯৯৪’ বিজয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এবারের আয়োজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স।

এ টি / এনবি নিউজ


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০