• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

আবার ছোট পর্দায় জিৎ, নতুন নন ফিকশন শো নিয়ে আসছেন অভিনেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ বিনদেন ডেস্ক : কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! কথাটা যে কতটা খাঁটি করোনা অতিমারি তা আরও ভাল ভাবে বুঝিয়ে দিচ্ছে। মারণভাইরাসের দাপটে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি কার্যত বিপর্যস্ত। উল্টো দিকে অতিমারির ফলে ছোট পর্দার জৌলুস আরও বেড়েছে বললে অত্যুক্তি হবে না। সেই রমরমা যে কতটা তার প্রমাণ জিৎ, দেব বা আবীর চট্টোপাধ্যায়ের মতো তারকাদের ছোট পর্দায় উপস্থিতি।

ভারতের টেলিভিশনে আবার একটি নতুন নন-ফিকশন শো শুরু করতে চলেছেন জিৎ। তবে এ বারের শো-টি তিনি করবেন স্টার জলসায়। কিছু দিন আগেই জ়ি বাংলায় ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসেবে মঞ্চ আলো করেছিলেন তিনি। সেই রিয়্যালিটি শো শেষ হয়ে গিয়েছে বেশ কিছু দিন আগেই। আর বাংলার এই দুই জনপ্রিয় চ্যানেলের প্রতিদ্বন্দ্বিতার কথা ইন্ডাস্ট্রিতে সুবিদিত।

স্টার জলসাই প্রথম বার দেবকে নিয়ে আসে ছোট পর্দায়, ‘ডান্স ডান্স জুনিয়র’-এ বিচারক হিসেবে। অপর জনপ্রিয় চ্যানেলের দু’টি রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছিল জিৎ ও আবীরকে। জিৎ এ বার যে নন-ফিকশন শো-টি করতে চলেছেন সেটি রোম্যান্স কেন্দ্রিক এবং সম্পূর্ণ অন্য ধরনের বলেই শোনা যাচ্ছে। টেলিভিশন এখন দর্শককে নতুনতর কনটেন্ট উপহার দিতে চাইছে তাদের ফিকশন এবং নন-ফিকশন শো উভয় ক্ষেত্রেই।

বড় পর্দায় ইদানীং যেখানে ছবিমুক্তি ঘিরে ঘোরতর অনিশ্চয়তা, সেখানে ছোট পর্দায় রয়েছে বিরাট সংখ্যক দর্শকের উপস্থিতি। একজন তারকার কাছে দর্শকের কাছে পৌঁছনোই সবচেয়ে বেশি গুরুত্ব রাখে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০