• রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রাজধানীতে ২ এবং নরসিংদীতে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে ৪ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

রুপনগরের ঘটনায় নিহতরা হলেন- কোককোলা গাড়ির লেবার রফিক (২৫) ও ট্রাক চালক বাদল (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন ফয়সাল (১৯), সেলিম (২৬), রিপন (২৫) ও আলম (৪৫)।

রুপনগরের ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে বাদল (৪৫) ও রফিককে (২৫) মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহত বাদলের বাবা খলিলুর রহমান জানান, তাদের বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়। বর্তমানে উত্তরা নলগোলা এলাকায় থাকেন। বাদল মুন্সিগঞ্জ থেকে পাথর নিয়ে টঙ্গির দিকে যাচ্ছিলেন।

মৃত রফিকের সহকর্মী জিলানী সর্দার জানান, রফিক লেবারের কাজ করতেন। রাতে টঙ্গি থেকে একটি পিকআপে করে কোককোলা নিয়ে শ্যামলী যাচ্ছিলেন। পিকআপের ওপরে ছিলেন চারজন। রুপনগর বেড়িবাঁধ এলাকায় একটি পাথরের ট্রাক ও একটি বালুর ট্রাকের সঙ্গে পিকআপটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপের ওপরে থাকা তিন শ্রমিক ও চালক আলম আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে শ্রমিক রফিক মারা যায়। রফিকের বাড়ি লালমনিররহাট সদরে। বাবার নাম আবু জার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে অপর ঘটনার ব্যাপারে নরসিংদীর রায়পুরা থানার ওসি আজিজুর রহমার জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার নরসিংদী-রায়পুরা সড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১