• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, দুজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৫ জুন, ২০২১

 

এনবি নিউজ : নওগাঁর মান্দা উপজেলায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বিজয়পুর নামক স্থানে নওগাঁ-রাজশাহী মহাসড়কে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, মান্দা উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের নাজির উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫) ও একই গ্রামের আছর আলীর ছেলে আলফাজ হোসেন (৩৫)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান এনবি নিউজকে জানান, গতকাল শুক্রবার রাতে সাইদুর রহমান ও আলফাজ হোসেন মান্দা উপজেলা সদর থেকে একটি মোটরসাইকেলে করে বাদলঘাটায় গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার বিজয়পুর নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইদুর ও আলফাজ নিহত হন। পুলিশ রাতেই তাঁদের লাশ উদ্ধারের পর সুরতহাল করে।

ওসি আরও জানান, নিহত দুজনের পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকাল রাতেই তাঁদের লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মান্দা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১