• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কোরবানির ঈদে পশুহাটে আসছে ‘নবাব’, দর উঠেছে ৬ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ জুন, ২০২১

এনবি নিউজ : মাদারীপুর নাজিম উদ্দিন সরকারি কলেজের স্নাতকোত্তরের ছাত্রী হাবিবুন্নেছা এখন সফল গবাদিপশুর খামারি। তাঁর খামারের একটি বিরাটকায় গরুর নাম ‘নবাব’। নবাবের ওজন ৭২০ কেজি (১৮ মণ)। কোরবানির ঈদ সামনে রেখে স্থানীয় বিক্রেতারা গরুটি দেখতে আসছেন, বিভিন্ন দাম বলছেন। ঈদুল আজহার এক মাসের বেশি সময় বাকি থাকায় ব্যবসায়ীরা একটু সময় নিচ্ছেন।

হাবিবুন্নেছার আশা, নবাবকে বিক্রি করবেন ৯ লাখ টাকায়। শুধু তা–ই নয়, এ বছর ঈদুল আজহায় বিক্রি করার জন্য তাঁর খামারে এমন ১৬টি গরু প্রস্তুত করা হয়েছে।

আড়াই বছর সন্তানের মতো যত্ন নিয়ে নবাবকে বড় করেছেন হাবিবুন্নেচ্ছা। তাকে বিক্রি করতে হবে ভাবলেই বুকের ভেতরটা দুমড়েমুচড়ে যায় বলে জানান। শুক্রবার নড়িয়ার জপসা ইউনিয়নের কোব্বাছ মাদবর কান্দি গ্রামে

আড়াই বছর সন্তানের মতো যত্ন নিয়ে নবাবকে বড় করেছেন হাবিবুন্নেচ্ছা। তাকে বিক্রি করতে হবে ভাবলেই বুকের ভেতরটা দুমড়েমুচড়ে যায় বলে জানান। শুক্রবার নড়িয়ার জপসা ইউনিয়নের কোব্বাছ মাদবর কান্দি গ্রামে

হাবিবুন্নেচ্ছা  বলেন, ‘তিন বছরে অনেক যত্ন করে গরুর খামারটি গড়ে তুলেছি। ২০১৯ সালে ৪৫ হাজার টাকা দিয়ে নবাবকে কিনে খামারে এনেছি। গত আড়াই বছর সন্তানের মতো যত্ন নিয়ে নবাবকে বড় করেছি। তাকে বিক্রি করতে হবে ভাবলেই বুকের ভেতরটা দুমড়েমুচড়ে যায়। তারপরও যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্যে গরু পালন, তাই কষ্ট বুকেই চাপা রাখতে হবে।’

শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ চন্দ্র দাস  বলেন, গবাদিপশুর খামার করে অনেকেই এখন সফল। নড়িয়ার কলেজছাত্রী হাবিবুন্নেছা খামার করে সফল হয়েছেন। জেলায় ৮ হাজার ৫০০ পরিবার গবাদিপশু পালনের সঙ্গে যুক্ত। এর মধ্যে বড় খামারি রয়েছেন ৫০০–এর মতো। তাঁরা কোরবানির জন্য ৪৫ হাজার গবাদিপশু প্রস্তুত করছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১